ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের ভাদাইল এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপির) উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ নভেম্বর ) বিকাল ৪টার সময় ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ভাদাইল আব্দুল হামিদ ভূইয়া স্কুল মাঠ প্রাঙ্গণে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে আশুলিয়া থানা বিএনপির সিনিয়র স-হসভাপতি হাজী আমিনুল ইসলাম পিয়ার আলীর সভাপতিত্বে ও ছাত্রনেতা মাসুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ঢাকা-১৯ আসনের সাবেক (এমপি) ও বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপির) সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন সরকার,আশুলিয়া থানা স্বেচ্ছা সেবক-দলের সভাপতি জিল্লুর রহমান,আশুলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আবুল কাশেম,আশুলিয়া থানা সাবেক যুবদল নেতা দেলোয়ার হোসেন মিন্টু,আশুলিয়া ইউনিয়ন বিএনপির নেতা মুক্তার হোসেন,ঢাকা জেলা কৃষক দলের আহব্বক এডভোকেট হানিফ,সাবেক ছাত্রনেতা বদরুল আলম সুমন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলার সাবেক ছাত্র দলের আহব্বক মোঃ তমিজ উদ্দিন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রদল নেতা খাইরুল ইসলাম (সুমন),তাঁতি দলের নেতা নুরুজ্জামান কাজী,শ্রমিক দলের সভাপতি জাহাদ আলী,ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর মন্ডল,ধামসোনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ ইদ্রিস আলী ভুঁইয়া,মোঃ জহির মিয়া,মোঃ আনোয়ার হোসেন মেম্বার,মোঃ আবুল হোসেন,আব্দুল হাইসহ থানা,ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ডের যুবদল,ছাত্রদল শ্রমিক দল,স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার স্থানীয় নেতাকর্মিসহ প্রমুখ।

