বিএসটিআই ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং ময়মনসিংহ জেলা প্রশাসক এর যৌথ উদ্যোগে “ভোজ্যতেল ক্রয় বিক্রয়ে অনিরাপদ ও অস্বাস্থ্যকর ড্রাম ব্যবহার বন্ধ এবং ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্য তেলের গুনগতমান নিশ্চিতকরণে রেগুলেটরি মনিটরিং সংক্রান্ত”এডভোকেসি সভা আজ বৃহস্পতিবার ৭ নভেম্বর সকাল ১০ টায় ময়মনসিংহ জেলা পরিষদ এর ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।এ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই এর মহাপরিচালক(গ্রেড-১)এস এম ফেরদৌস আলম।বিশেষ অতিথি তাহমিনা আক্তার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), বিশেষ অতিথি এম এম মোহাইমেনুর রশিদ (সিপিএম) অতিরিক্ত পুলিশ সুপার ময়মনসিংহ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

