ঢাকাসোমবার , ৪ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় গণপিটুনিতে সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের ভাগ্নের মৃত্যু

খুলনা থেকে মোঃ ইয়াসিন মোল্লা :
নভেম্বর ৪, ২০২৪ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের ভাগ্নে আরিফুজ্জামান রূপম গণপিটুনিতে নিহত হয়েছেন। রূপম খুলনা মহানগরীর দৌলতপুরের আঞ্জুমান রোডের কামাল উদ্দিন বাচ্চুর ছেলে। সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভোর ৫টা থেকে সকাল ১০ পর্যন্ত খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন আঞ্জুমান রোড এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় রূপম আইনশৃঙ্খলাবহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তখন জনগণ তাকে ধরে গণপিটুনি দেয়। পরে বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযান পরিচালনাকালে সেখান থেকে ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর আগে, নিহত রূপম র‌্যাবের হাতেও মাদকসহ গ্রেফতার হয়েছেন। তার নামে থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। তবে বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বরতদের কেউই গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।