ঢাকাবৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সরকারি খরচে কেউ হজ করতে পারবেন না

নিজস্ব সংবাদদাতা:
অক্টোবর ২৪, ২০২৪ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

এ বছর সরকারি খরচে কাউকে হজে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হজের ব্যয় কমানোর চেষ্টা করা হচ্ছে। এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি।রিজওয়ানা হাসান বলেন, হজ ব্যবস্থাপনার জন্য যাদেরকে যেতে হয় তারা যাবে। হজের প্যাকেজ এই মাসের শেষেই ঘোষিত হবে। তখন আপনারা দেখতে পারবেন আমরা কতটা কমিয়েছি।তিনি বলেন, হজ নিয়ে আমাদের ব্যবস্থাপনা সৌদির ব্যবস্থাপনা সবকিছু মিলিয়ে করতে হয়। সেহেতু ৩০ তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।এ সময় বিফ্রিংয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে তিনি বলেন, এটি একটি রাজনৈতিক বিষয়। আমাদের সরকার গণ-অভ্যুত্থানের ফসল। তাই প্রত্যেকটা বিষয় সংবিধানের আলোকে হবে কি না তা দেখার বিষয়। কতদিন সময় লাগবে তা বলা যাচ্ছে না। রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করবে।উপদেষ্টা বলেন, যেহেতু পদত্যাগের বিষয়ে গণদাবি উঠছে, তাই বিলম্বিত করার সুযোগ নেই। সংবিধানের বিষয়ে নানা জনের নানান মত থাকতে পারে, এটা দেখবে কমিশন।তিন বারের বেশি বিসিএস পরীক্ষা নয়, এ বিষয়ে জানতে চাইলেন উপদেষ্টা বলেন, একই ব্যক্তি বারবার পরীক্ষা দিলে সবাই সুযোগ নাও পেতে পারে। সেসব বিষয় বিবেচনা করে সর্বোচ্চ তিনবার বিসিএস পরীক্ষা দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি আমরা। অবসরের সময় নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।বিফ্রিংয়ে উপস্থিত রয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।