ঢাকাবৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

দেশে না ফিরে যুক্তরাষ্ট্রে চলে গেছেন জাবেদ পাটোয়ারী

ডেক্স রিপোর্ট :
অক্টোবর ১০, ২০২৪ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনার দুই মাস পেরিয়ে গেলেও দেশে ফেরেননি সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।জানা গেছে, রাষ্ট্রদূতের পদ ছেড়ে তিনি যুক্তরাষ্ট্রে চলে গেছেন।
ঢাকা ও রিয়াদের কূটনৈতিক সূত্র জানায়, পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তা রাষ্ট্রদূতের দায়িত্ব ছেড়ে গত ২৮ আগস্ট সৌদি আরবের রাজধানী রিয়াদ ত্যাগ করেছেন।যদিও তার শেষ গন্তব্য কোথায়, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।তবে রিয়াদে নিজের ঘনিষ্ঠজনদের তিনি দুবাই হয়ে যুক্তরাষ্ট্র চলে যাওয়ার কথা জানিয়েছেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার।এরপর ১৪ আগস্ট জাবেদ পাটোয়ারীসহ ছয় রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করে তাদের দেশে ফিরতে নির্দেশ দেওয়া হয়।এই নির্দেশ জারির পর প্রায় দুই মাস চলে গেলেও তিনি দেশে ফেরেননি।
জাবেদ পাটোয়ারী রিয়াদে যে ফোন নম্বরটি ব্যবহার করতেন, সেই নম্বরে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। জাবেদ পাটোয়ারীকে ২০২০ সালের ১৩ এপ্রিল তিন বছরের চুক্তিতে সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করে আওয়ামী লীগ সরকার।চলতি বছরের ৩ ফেব্রুয়ারি থেকে পরবর্তী এক বছর ৬ মাসের জন্য তাকে ফের একই পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। সর্বশেষ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৪ আগস্ট অন্য যেসব কর্মকর্তার চুক্তি বাতিল করে দেশে ফেরার নির্দেশনা দেওয়া হয়েছিল, তারা সবাই ফিরে মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন। তারা হলেন- সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত থাকা রাষ্ট্রদূত মো. আবু জাফর, জার্মানিতে রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, জাপানে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ ও রাশিয়ায় থাকা রাষ্ট্রদূত কামরুল আহসান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।