ঢাকাবুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র- ও গোলাবারুদসহ আটক ২

খুলনা থেকে শেখ আব্দুল মজিদ :
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট জেলার মোংলায় কোস্ট গার্ডের এক অভিযানে ২ টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ সহ ১ (এক) যুবলীগ কর্মী ও তার সহযোগী আটক করেছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার আনুমানিক দুপুর ২টায় বিসিজি বেইস মোংলা কর্তৃক মোংলা উপজেলার পৌর শহরের ১নং ওয়ার্ড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় যুবলীগ কর্মী মোঃ সাদ্দাম হোসেন (৩৫) কে আটক করা হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিক্তিতে আভিযানিক এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থানে থেকে তল্লাশি করে ১ টি অবৈধ বিদেশী শটগান,ও,১টি অবৈধ বিদেশী এক নলা বন্দুক, ৩৮ রাউন্ড কার্তুজ, ২ রাউন্ড ফাঁকা কার্তুজ, নগদ ১ লক্ষ টাকা সহ তার বড় ভাই ফিরোজ আহমেদ (৩৭) কে আটক ও করা হয়।আটককৃত ব্যক্তিদের ও জব্দকৃত অস্ত্র সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সকল আলামত সহ মোংলা থানায় হস্থান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, বলেও জানান কোষ্ট গার্ডের এ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।