পোশাকশিল্প কারখানা শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নিয়েছে সরকার ও মালিকপক্ষ। এ পরিস্থিতিতে আগামীকাল বুধবার থেকে সারা দেশের সব শিল্প কারখানা খোলা রাখার ঘোষণা দেওয়া হয়েছে। দেশে চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে আজ মঙ্গলবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভা কক্ষে সরকারের চারজন উপদেষ্টা, বিজিএমইএ নেতৃবৃন্দ ও শ্রমিক সংগঠনের নেতাদের সাথে অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয়ে মতৈক্য হয়েছে। বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘শ্রমিক পক্ষের ৩৫ জন প্রতিনিধি এবং মালিক পক্ষ বৈঠকে উপস্থিত ছিলেন। তাদের ১৮টি দাবির বিষয়ে আমরা একমত পোষণ করেছি। আগামীকাল থেকে সব কারখান নিবিঘেœ চলবে।বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার উপস্থিত ছিলেন।

