ঢাকাবৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘের গুমবিরোধী আন্তর্জাতিক সনদে সই করল বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা:
আগস্ট ২৯, ২০২৪ ৭:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

বহুল আলোচিত গুমবিরোধী আন্তর্জাতিক কনভেনশনে সই করেছে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এতে সই করেন। মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচারের আওতায় আনতে কার্যকর ভূমিকা রাখবে এই উদ্যোগ।বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় উপদেষ্টামণ্ডলীর সাপ্তাহিক সভায় কনভেনশনে সই করেন ড. ইউনূস। এক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।বিবৃতিতে ড. ইউনূস এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক উপলক্ষ্য’ বলে আখ্যা দিয়েছেন। আগামী ৩০ আগস্ট আন্তর্জাতিক গুমবিরোধী দিবস। তার একদিন আগেই বলপূর্বক গুমের বিরুদ্ধ এই সনদে স্বাক্ষর করলো বাংলাদেশ ।বিবৃতিতে আরো বলা হয়, ‘শেখ হাসিনার ১৫ বছরের দীর্ঘ স্বৈরাচারী শাসনামলে অন্তর্বর্তী সরকার এই সপ্তাহের শুরুতে নিরাপত্তা বাহিনীর দ্বারা বলপূর্বক গুমের প্রতিটি ঘটনা তদন্তের জন্য ইতোমধ্যে একটি কমিশন গঠন করেছে অন্তবর্তীকালীন সরকার’।জানা গেছে, গুমবিরোধী সনদটি ২০০৬ সালের ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়। ৩২টি দেশ এটি অনুস্বাক্ষর করার পরে ২০১০ সালে তা বাস্তবায়ন শুরু হয়। সামগ্রিকভাবে এই সনদের লক্ষ্য গুম বন্ধের পাশাপাশি এই অপরাধের জন্য দায়মুক্তি বন্ধ করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেওয়া। এখন পর্যন্ত বিশ্বের ৭৫টি দেশ এই সনদে যুক্ত হয়েছে।বিগত আওয়ামী সরকারের বিরুদ্ধে অভিযোগ, বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের দমন করতে মানবাধিকার লঙ্ঘন করে গুমের সংস্কৃতি চালু করে তারা। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের অভিযোগ নিয়ে গত দেড় দশকের বেশি সময় ধরেআন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সমালোচনা রয়েছে মানবাধিকার সংগঠনগুলো। শুধু তাই নয়, কোনো রকম মামলা ছাড়াই ‘আয়নাঘর’ নামে নিজেদের বানানাো কারাগারে আটকে রাখা হয় অনেককে। এখন এই সনদ সই করার পর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের জন্য সরকার বা এর যেকোনো প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে ভূমিকা রাখবে জাতিসংঘ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।