ঢাকাবৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ধানমন্ডি ৩২ থেকে আটক ২৫ জনকে পুলিশে সোপর্দ

ডেস্ক রিপোর্ট :
আগস্ট ১৫, ২০২৪ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকা থেকে সন্দেহভাজন অন্তত ২৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা ৬টা নাগাদ তাদের আটক করে ধানমন্ডি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে তাদের ১৫ জনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন এ তথ্য জানিয়েছেন। সন্ধ্যায় তিনি বলেন, ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশের এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছেন অনেক লোকজন। অনেককে সন্দেহভাজন হিসেবে আটক করে আমাদের কাছে দেওয়া হয়। তাদের মারধর করা হয়েছে, তাই চিকিৎসা দেওয়া হচ্ছে। ওসি বলেন, প্রাথমিক যাচাই শেষে তাদের অনেককেই পরিবারের জিম্মায় দিয়েছি। সন্ধ্যা পর্যন্ত অন্তত প্রায় ১৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে থানা থেকে এবং আরও ৭ জনের বেশি এখনও থানায় আছেন।জানা যায়, ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় কেউ এলেই তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে অবস্থান নেওয়া লোকজন। কোথায় যাচ্ছেন, কেন এসেছেন, তা জানতে চাওয়া হয়। এমনকি পরিচয়পত্র ও মোবাইল দেখা হয়। ৩২ নম্বর সড়কে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। এ এলাকায় কখনো কখনো কাউকে কাউকে ধাওয়া দিতে দেখা গেছে। কাউকে মারধর করতেও দেখা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।