ঢাকাবুধবার , ২২ মে ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

শুভেন্দু অধিকারীর গেস্ট হাউসে প্রশাসনের অফিসাররা ঢোকায় তুলকালাম।

Link Copied!

মঙ্গলবার, বিনা অনুমতিতে কোলাঘাটের শুভেন্দু অধিকারীর গেস্ট হাউসে তমলুকের আইসি চম্পক রায় চৌধুরী ও কোলাঘাটের ওসি সৌরভ চীনার নেতৃত্বে ,কয়েক দল পুলিশ এবং আইপ্যাক ঢোকেন, শুভেন্দু অধিকারী অভিযোগ জানান ,আমি যখন প্রচার করছিলাম সেই সময় আমার গেস্ট হাউসে ঢুকে, প্রশাসনের আধিকারিকরা, অনুমতি ছাড়াই, সঙ্গে কয়েক দল পুলিশও ছিল বলে জানান, এবং আধিকারিকদের সামনে কয়েক বস্তা জিনিস পত্র শুভেন্দু অধিকারীর গেস্ট রুমে ঢুকিয়ে দেয় ,সেই সময় শুভেন্দু অধিকারী সিকিউরিটি এবং কেয়ারটেকার আটকানোর চেষ্টা করলে, তাদেরকে রুমের বাইরে বের করে দেন বলে জানান, এমন কি কোন রকম ভিডিওগ্রাফিও করছিল না,

এই বিষয় নিয়ে কোলাঘাট পুলিশ গেস্ট হাউসে এসে, পুলিশ অবজারভার এর কাছে অভিযোগ জানাতে গেলেন দিব্যেন্দু অধিকারী ও বিধায়িকা তাপসী মন্ডল।

অভিযোগ জানিয়ে এসে সমস্ত ডকুমেন্ট সমেত সাংবাদিকদের মুখোমুখি হন এবং প্রতিক্রিয়া টি তুলে ধরেন,বারবার একটি কথাই উঠে আসে বিনা অনুমতিতে কিভাবে আমার গেস্ট হাউসে ঢুকলো আধিকারিকেরা, কিসের উদ্দেশ্যে, এই নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এবং দলের সদস্যরা জোড় গলায় স্লোগান দিতে থাকেন শুভেন্দু অধিকারী এগিয়ে চলুন আমরা তোমার সাথে আছি।

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।