ঢাকাবুধবার , ২২ মে ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে মোশারুল ইসলাম সরকার নির্বাচিত

Link Copied!

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোশারুল ইসলাম সরকার বেসরকারীভাবে নির্বাচিত হন। ভাইস চেয়ারম্যান পদে মো: আব্দুর রশিদ ও মাশহুরা বেগম হুরা নির্বাচিত হন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। জেলা রিটার্নিং অফিস সুত্রে জানা যায়, চেয়ারম্যান পদে মো: মোশারুল ইসলাম সরকার (মোটরসাইকেল) ১ লাখ ৬ হাজার ৬৫৫ ভোটে পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো (আনারস) পেয়েছেন ৯২ হাজার ৪২৪ ভোট। চেয়ারম্যান পদের বিপরীতে মোট ২ লাখ ১৫ হাজার ৯৩৯ জন বৈধ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে প্রদত্ত ভোটের শতকরা হার ছিল ৪৫ দশমিক ৫২ শতাংশ।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মো: আব্দুর রশিদ (টিউবওয়েল) ১ লাখ ৫ হাজার ৫০৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি মো: গোলাম মোস্তফা (উড়োজাহাজ) পেয়েছেন ৭৩ হাজার ১৮৭ ভোট। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদের বিপরীতে মোট ২ লাখ ০৫ হাজার ১৩৭ জন বৈধ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে প্রদত্ত ভোটের শতকরা হার ছিল ৪৫ দশমিক ৪৮ শতাংশ। ভাইস চেয়ারম্যান (মহিলা) মাশহুরা বেগম হুরা ১ লাখ ৩ হাজার ৮৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রিয়া আগারওয়ালা (ফুটবল) পেয়েছেন ১ লাখ ০৩ হাজার ২৩৮ ভোট। উল্লেখিত পদের বিপরীতে মোট ২ লাখ ৭ হাজার ১০৩ জন বৈধ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে প্রদত্ত ভোটের শতকরা হার ছিল ৪৫ দশমিক ৫১ শতাংশ।
উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদের জন্য ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ঠাকুরগাঁও সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২১ হাজার ৬২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ১১ হাজার ৫২৬ জন এবং মহিলা ভোটার সংখ্যা ২ লাখ ১০ হাজার ৯৬ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।