ঢাকাশুক্রবার , ১০ মে ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ চালের উপকারিতা বিষয়ে সচেতনতামূলক সভা

Link Copied!

ঠাকুরগাঁওয়ে পুষ্টির চাহিদা মেটাতে জিংক সমৃদ্ধ চালের উপকারিতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সদর উপজেলার লক্ষীরহাট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এ সভার আয়োজন করা হয়। ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে, “রিয়েক্টস-ইন প্রজেক্ট” এর হারভেস্ট প্লাস এবং ওয়ার্ল্ড ভিশন (কানাডা)’র বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালায় আরডিআরএস বড়গাঁও ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যান মো: রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা: শামসুন্নাহার, বিশেষ অতিথি ইএসডিও’র ফোকাল পার্সন কৃষিবিদ আশরাফুল ইসলাম, সংশ্লিষ্ট প্রজেক্ট ম্যানেজার মো: কামরুল ইসলাম প্রমুখ। কর্মশালায় অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, বিভিন্ন শ্রেণীর প্রায় শতাধিক শিক্ষার্থী ও প্রকল্পের সাথে জড়িত বিভিন্ন কর্মকর্তাগণ অংশ নেন। বক্তারা জিংক ধান কি, এর উপকারিতা, জিংকের অভাবজনিত লক্ষণ এবং জিংক চালের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।