ঢাকাবুধবার , ৮ মে ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার নির্বাচনে আনারুল ইসলাম ও আমাম হোসেন মিলু বেসরকারিভাবে নির্বাচিত

মেহেরপুর প্রতিনিধি :
মে ৮, ২০২৪ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার নির্বাচনে আনারুল ইসলাম ও আমাম হোসেন মিলু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে । বুধবার জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ওয়ালীউল্লাহ তার নিজ কার্যালয়ে আনারুল ইসলাম ও আমাম হোসেন মিলুকে নির্বাচিত বেসরকারিভাবে ঘোষণা করেন। মেহেরপুর সদর উপজেলা: আনারুল ইসলাম (মোটরসাইকেল) ৪০১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাড ইব্রাহিম শাহিন (কাপ পিরিচি) পেয়েছেন ১০৫০৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে আবুল হাশেম (চশমা) ৩৬১৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লতিফুন নেছা লতা (বৈদ্যুতিক পাখা) ৩৪৬৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনে আমাম হোসেন মিলু (আনারস) ১৭০৬৩ ভোট পেয়ে বেসরকরিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মুজিব নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা (কাপ পিরিচ) পেয়েছেন ১৫১০০ ভোট ।ভাইস চেয়ারম্যান পদে বিএম জাহিদ হাসান (টিউবওয়েল) ২০৬৫৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তকলিমা খাতুন (কলস) প্রতীকে ২০০৫৮ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।