ঢাকাবুধবার , ১৭ এপ্রিল ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

Link Copied!

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধান, পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে স্থানীয় কৃষক প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে এসব বীজ ও সার বিতরণ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও তরিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার সাদেক হোসেন’র সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর এমদাদুল হক বাবলুসহ অন্যান্য বীর-মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, বিভিন্ন ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি অফিসার ও কৃষক-কৃষাণীগণ।
উল্লেখ্য, চলতি ২০২৩-২০২৪ অর্থ বছর তথা খরিপ ১/২০২৪-২০২৫ মৌসূমে মোট ৫ হাজার ৮’শ কৃষক-কৃষাণীকে এ প্রণোদনার আওতায় আনা হয়েছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।