ঢাকাশুক্রবার , ৫ এপ্রিল ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে আবারও একই পরিবারের ৩ সদস্যকে অচেতন করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

dainikkhobor
এপ্রিল ৫, ২০২৪ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে চেতনা নাশক ঔষধ স্প্রে করে আবারো এক পরিবারের ৩ সদস্যকে অজ্ঞান করে স্বর্ণের গহনা, নগদ টাকা লুট করে নিয়ে গেছে।ভূক্তভোগীর পরিবার সূত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত্রে উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামের আফজাল সরদারের বাড়িতে। পরিবারের ৩ জন সদস্য অসুস্থ, আফজাল সরদার (৪০), তার স্ত্রী ময়না খাতুন (৩৫) ও ছেলে মনিরুল ইসলাম (২২)। তবে পরিবারের দুটি শিশু সন্তান সুস্থ রয়েছে। তাদেরকে স্থানীয় ডাক্তার চিকিৎসা দিচ্ছেন।খাজরা ইউপির ৪ নং ওয়ার্ড সদস্য রামপদ সানা জানান, গত দুই-তিন দিন আগে আফজালের বাড়িতে অপরিচিত এক যুবককে ঘোরাফেরা করতে দেখা যায়। পরিচয় জানতে চাইলে তাদের আত্মীয় বলে জানায়। বৃহস্পতিবার দিবাগত রাত্রে সুযোগ বুঝে চেতনাশক ঔষধ স্প্রে করে বাড়ির সদস্যকে অজ্ঞান করে সর্বস্ব নিয়ে সে পালিয়ে যায়। তিনি আরো জানান, প্রতারক যুবকের মামার বাড়ি তালা উপজেলায় এবং বাড়ি খুলনায় বলে তিনি জানতে পেরেছে বলে জানান। তবে তাদের কত টাকা বা সোনার গহনা নিয়ে গেছে পরিবারের সদস্যদের জ্ঞান না ফেরায় জানা সম্ভব হয়নি।স্থানীয়রা জানান, গত এক মাসে চেতনা নাশক ঔষধ স্প্রে করে খাজরা ইউনিয়নের মুক্তিযোদ্ধা মতিউর রহমান, গোলাম মাওলা, আনুলিয়া ইউনিয়নের সাইফুল্লাহ গাজী ও সঞ্জীব মিত্রের বাড়ি থেকে একই কৌশল অবলম্বন করে সর্বস্ব লুটে নিয়ে গেছে প্রতারক চক্র। এসব ঘটনায় পৃথক পৃথক মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার বা মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। আশাশুনির থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব লুটের খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়েছে। এসব এলাকা চিহ্নিত করে রাতে পুলিশের টল বাড়ানো হয়েছে। অপরিচিত লোক রাতে ঘোরাফেরা করলে পুলিশকে খবর দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

আশাশুনিতে বিদ্যুৎ স্পৃষ্টে যুবক নিহত

Oplus_131072

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির পল্লীতে বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে।
জানাগেছে, উপজেলার প্রতাপনগর ইউপির কল্যাণপুর গ্রামের মাঝের পাড়ার আবুল বাশারের ছেলে শাহারুল সানা (৩০) পেশায় একজন শ্রমিক। শুক্রবার সকালে শাহারুল তার নিজের ঘরে বিদ্যুৎ লাইনে কাজ করছিল। অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘরের মধ্যেই তারে জড়িয়ে পড়েন। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আশাশুনির থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, মৃত্যুর খবর জানার পর ঘটনাস্থলে থানা পুলিশের একজন এসআই ঘটনা স্থলে পরিদর্শনে পাঠানো হয়। ঘটনার সত্যতা পেয়ে লাশ দাফন করার অনুমোতি দেয়া হয়েছে। #

আশাশুনিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

Oplus_131072

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির পল্লীতে ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে, শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী গ্রামে। আত্মহননকারীর স্বামী মৃত. আলী গাজীর ছেলে হযরত আলী গাজীর থানায় লিখিত অভিযোগে জানাগেছে, তার স্ত্রী হেনা পারভীন (৫০) শুক্রবার সকাল অনুঃ সাড়ে ৯ টার সময় ঘরের বাশেঁর আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। পুত্রবধু শাহারিয়া খাতুনকে ডাকাডাকি করে না পেয়ে ঘরের মধ্যে যেয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সে চিৎকার করলে পরিবাররের ও আশপাশের লোকজন ছুটে এসে তাকে বাঁচানোর জন্য দ্রুত নামিয়ে ডাক্তারকে খবর দেয়। ডাক্তার এসে তাকে মৃত্যু ঘোষণা করেন।
থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার জানান, মৃতার স্বামী লিখিতভাবে থানা পুলিশকে জানালে এসআই সাব্বির আহমেদকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। সে সুরতহাল রিপোর্ট তৈরি পূর্বক পরিবারের কোন অভিযোগ না থাকায় দাফন কাফনের জন্য তার পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।