ঢাকামঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চাশ কেজি গাঁজা একটি পিকআপসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

মোঃ বাবু মিয়া :
মার্চ ১৯, ২০২৪ ৭:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে, এসআই (নিঃ) মোঃ সহিদুল ইসলাম পিপিএম এবং এসআই (নিঃ) মোঃ ফজলুল হক এর একটি চৌকষ টিম ১৮/০৩/২৪ ইং তারিখ সাভার থানাধীন জোড়পুল এলাকা হইতে আসামী ১। মোঃ আল আমিন (২২), পিতা-আলী আশরাফ, মাতা-জোসনা বেগম, সাং-পৈয়াবাড়ী, পোঃ-আজিজনগর, ইউপি-এলাহাবাদ, থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা, ২। মোঃ মাসুদ (২৫), পিতা-মৃত আয়নাল হোসেন, মাতা-তাহমিনা আক্তার, সাং-আশরা (কেরানীবাড়ী), পোঃ- চান্দিনা,থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা, ৩। মোঃ কবির হোসেন (৩০), পিতা-মৃত হামিদুর রহমান, মাতা-কোহিনুর বেগম, সাং- মাগুড়া দক্ষিন পাড়া, থানা-নওঁগা, জেলা-নওঁগাদের নিকট হইতে একটি পিক-আপের মধ্যে রক্ষিত অবস্থায় সর্বমোট ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিক-আপ সহ গ্রেফতার করিয়া হেফাজতে গ্রহন করেন। উক্ত আসামীদের ধৃত করিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকা হইতে মাদকদ্রব্য গাঁজা সরবরাহ করিয়া ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় বিক্রয় করিয়া থাকে এবং তাহারা জব্দকৃত ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজা কুমিল্লা হইতে সরবরাহ করিয়া নওঁগার উদ্দেশ্যে যাইতেছিল বলিয়া স্বীকার করে।
উক্ত আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ডিপি পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।