ঢাকারবিবার , ১৭ মার্চ ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ইন্দুরকানীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

Link Copied!

পিরোজপুুরের ইন্দুরকানীতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত হয়েছে। রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পার্ঘ অর্পন, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা পুরষ্কার বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সপভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড এম মতিউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমি, ইন্দুরকানী থানার তদন্ত কর্মকর্তা বিকাশ কুমার, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহমুদুল হক দুলাল, মাওলানা গিয়াস উদ্দিন সেলিম, ইন্দুরকানী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ জাকারিয়া হোসেন, যুবলীগ সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর, সাধারণ সম্পাদক মোঃ শাহীন গাজী, ইন্দুরকানী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান, প্রমুখ।
সভা শেষে ইন্দুরকানী মডেল মসজিদে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিষেশ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।