ঢাকামঙ্গলবার , ১২ মার্চ ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে ভুট্টার বাম্পার ফলনের সম্ভবনা, ১৫৬ হেক্টর জমিতে আবাদ

এম আব্দুল করিম, কেশবপুর (যশোর):
মার্চ ১২, ২০২৪ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

যশোরের কেশবপুর উপজেলা কৃষি অফিসের নির্ধারিত ভুট্টা চাষের রবি মৌসুমের লক্ষ্য মাত্রার চেয়ে দেড় গুণ বেশী জমিতে ভুট্টার আবাদ করেছে কৃষকরা।
উপজেলা ব্যাপী ভুট্টা চাষে কৃষকদের আগ্রহী করতে কৃষি অফিসের প্রযুক্তিগত সহযোগিতা এবং নানামুখী উদ্বুদ্ধকরণ সভা সেমিনার ও প্রনোদনায় কেশবপুরে ভুট্টার আবাদ বেড়েছে। যার ফলে এ বছর উপজেলা কৃষি অফিসের দেওয়া ভুট্টা চাষের লক্ষ্য মাত্রা ছাড়িয়ে গেছে। আবাদকৃত এ সব জমিতে ভুট্টার বাম্পার ফলনের সম্ভবনা দেখা দিয়েছে।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানাগেছে, ভুট্টা একটি লাভ জনক ফসল এবং বৈরী আবহাওয়ায় ভুট্টা গাছ টিকে থাকতে পারে সে জন্য ভুট্টা আবাদ করে কৃষকদের ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভবনা খুবই কম। অন্যান্য কৃষি ফসলের চেয়ে ভুট্টা চাষে খরচ কম এবং লাভ জনক হওয়ায় কৃষি অফিস কর্তৃক বার বার কৃষকদেরকে ভুট্টা চাষের প্রতি জোর দেওয়ায় দিনে দিনে ভুট্টা চাষের প্রতি আগ্রহী হয়ে উঠছে চাষীরা।
ভালুকঘর গ্রামের ভুট্টা চাষী আব্দুল গফফার বলেন, আমার এক বন্ধু ভুট্টা চাষে লাভবান হয়েছে। তার দেখে আমি এবার প্রথম ১ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। গাছ ভাল হয়েছে। ফলন আসার সময় হয়েছে, প্রতিটি গাছে ফুল ধরেছে। আশা করছি বাম্পার ফল হবে এবং খরচ পুশিয়ে আমি লাভবান হবো।
উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার বলেন, এ বছর কৃষি অফিস কর্তৃক ৯৫ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হলেও অর্জিত হয়েছে ১৫৬ হেক্টর। যা লক্ষ্য মাত্রার চেয়ে ৬১ হেক্টর বেশী জমিতে ভুট্টার আবাদ হয়েছে। আর আবাদকৃত এসব ভুট্টার বাম্পার ফলনের সম্ভবনা দেখা দিয়েছে। ভুট্টার দুর্যোগ সহনীয় ক্ষমতা বেশী থাকায় চাষীরা অধিক লাভবান হবে আশা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।