ঢাকারবিবার , ৩ মার্চ ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি:-
মার্চ ৩, ২০২৪ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্প’ এর আওতায় ঝিনাইদহ সদর উপজেলার তালিকাভুক্ত তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১২ টার দিকে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে এ আয়োজন করে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর ঝিনাইদহ সদর। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরি এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মোহাঃ জুনাইদ হাবীব, ঝিনাইদহ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান এবং উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা লিংকন মন্ডল প্রমুখ। এসময় ঝিনাইদহ পৌর এলাকার চাষীদের মাঝে ১ কেজি পাট বীজ ৬ কেজি ইউরিয়া ৩ কেজি টিএসপি এবং ৩ কেজি এমওপি বিনামূল্যে প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।