সাতক্ষীরার তালায় জমির বিরোধ নিয়ে শেখ আঃ রাজ্জাক (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন।এসময় তাকে বাঁচাতে গেলে তার স্ত্রীকে ও পিটিয়ে আহত করা হয়।বর্তমানে উভায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।
ঘটনাটি বুধববার(২৮ফেব্রæয়ারি)দুপুর ২ টার দিকে উপজেলার খলিলনগর ইউনিয়নের ঘোষনগর গ্রামে ঘটে। গুরুত্বর আহত শেখ আঃ রাজ্জাক ঘোষনগর গ্রামের মৃত শেখ নাজের আলীর ছেলে।
আহতের ছেলে শেখ রিয়াজুল জানায়,প্রতিপক্ষ প্রকাশ ও বিকাশ মন্ডল গংদের সাথে তাদের ক্রয়কৃত ভোগদখলীয় জমি নিয়ে বিরোধ চলছিল। এই জমি নিয়ে কোর্টেও মামলা রয়েছে।বুধবার দুপুর ২টার দিকে তাদের ভোগদখলীয় জমির মধ্যে নারিকেল গাছ থেকে জোর পূর্ব নারকেল পাড়তে গেলে তার পিতা বাধাদেন।এতে ক্ষিপ্ত হয়ে প্রকাশ ও বিকাশ মন্ডল গংরা পূর্বপরিকল্পিত হত্যার উদ্দেশ্য তার পিতার মাথায় দা দিয়ে কোপ দেয়।এসময় তার ডাক চিৎকারে তাকে বাঁচাতে তার মা মজিদা বেগম এগিয়ে গেলে তাকেও বেধড়ক পিটিয়ে আহত করে চলে যায় তারা । ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না,খবর শুনে দ্রæত বাড়িতে পৌছিয়ে পিতাকে গুরুত্বর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।এসময় স্থানীয়দের সহযোগীতায় দ্রæত তাদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।তার পিতার মাথায় পাঁচটি সেলাই দিতে হয়েছে।মা চিকিৎসা নিয়ে এখন কিছুটা ভালো আছেন।বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় তিনি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।তালা থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ মোমিনুল ইসলাম জানান,ঘটনাটি তিনি শুনেছেন।অভিযোগ পেলে তদন্ত পূর্বক অইনগত ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

