ঢাকাসোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির সংগ্রাম হলো মানুষ হত্যা ও অর্থনীতি ধ্বংস করা : বাহাউদ্দিন নাছিম এমপি

মোঃ ইয়াসিন সরকার :
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ও সাম্প্রদায়িক শক্তি। এই শক্তির নেতা মঈন খান বলে তারা নাকি দেশের স্বাধীনতা ও রক্ষার জন্য সংগ্রাম করছে। তাদের সংগ্রাম হলো মানুষকে হত্যা করা। দেশের অর্থনীতিকে ধ্বংস করা। এরা ১৭ কোটি মানুষের স্বার্থকে তাদের পকেটে বন্দী করতে চায়। আমাদের জাতীয় চরিত্র অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ যা তারা ধ্বংস করতে চায়। সোমবার বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি । বাহাউদ্দিন নাছিম বলেন, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের হত্যার জন্য এ বিএনপি-জামায়াত দায়ী। ২ লাখ মা-বোনের সম্ভ্রমহানির জন্য এরা দায়ী। এরা আমাদের প্রিয় বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছিল। ওরা মনে করেছে দেশের মানুষ ওদের কর্মকাণ্ড ভুলে গিয়েছে। এখন সন্ত্রাসী তারেক রহমানের নেতৃত্বে মঈন খানরা নাকি স্বাধীনতা রক্ষা করবে। ৭ হাজার মাইল দূরে থেকে উনি সন্ত্রাসী দিয়ে বাংলাদেশকে অস্থির করতে চায়। নাছিম আরও বলেন, আমাদের শহীদ মিনারের পবিত্রতা যারা নষ্ট করবে তাদের কিভাবে শিক্ষা দিতে হয় আওয়ামী লীগ জানে। এরাই দেশকে ধ্বংস করার জন্য প্রভুদের কাছে বারবার ধর্না দিয়েছিল। এরা আমাদের গণতন্ত্রকে হত্যা করেছে। এরাই জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছে। এরাই দেশে সামরিক শাসন সৃষ্টি করে গণতন্ত্রকে বুটের তলায় পিষ্ট করে আমাদের সংবিধানকে অপবিত্র করেছে। বাহাউদ্দিন নাছিম বলেন, আমাদের গণতন্ত্রের উপর আঘাত আনা বিএনপি-জামায়াতকে রাজনৈতিক ভাবে দেশের মানুষদের সংযুক্ত করে দাত ভাঙ্গা জবাব দিব। আমরা প্রমাণ করবো এই বাংলাদেশ ১৭ কোটি মানুষের। এই বাংলাদেশ আওয়ামী লীগের, এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ। এই বাংলাদেশে দুর্নীতিবাজ, সন্ত্রাসী কাউকে আমরা অপকর্ম করতে দিব না। তারা দেশের মানুষদের আর বিভ্রান্ত করতে পারবে না। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি সকালে প্রতিটি ওয়ার্ড থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যানার নিয়ে আসবে। সেখানে লেখা থাকবে ‘অমর একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’। আমাদের দেখে অন্যরা শিখবে। অতীতে আমাদের নেতারা যা করে গেছে তা থেকেও আমাদের শিখতে হবে। আমাদের মিছিল কেউ ভাঙতে পারবে না। আমরা যেন মিছিলের শৃঙ্খলা নষ্ট না করি। প্রথমে কেন্দ্রীয় নেতারা, তারপর মহানগরের নেতারা এবং তারপরে ওয়ার্ড নেতারা থাকবে। আমরা মিছিলকে স্লোগানে মুখরিত করব। শহীদ মিনার আওয়ামী লীগ করেছে। আমাদেরকে এর পবিত্রতা রক্ষা করতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।