ঢাকামঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনের খাল থেকে বাঘের লাশ উদ্ধার

সৈয়দ শওকত হোসেন বাগেরহাট থেকে :
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট জেলার পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকার একটি পুরুষ রয়েল বেঙ্গল টাইগারের (বাঘ)মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার দিবাগত মধ্যরাতে মৃত অবস্থায় বাঘের ভাসমান মরদেহটি খাল থেকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে সুন্দরবন বিভাগ।মঙ্গলবার সকালে বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানতে ময়ন তদন্ত করতে কচিখালি এলাকায় প্রাণিসম্পদ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানো হয়েছেখুলনা বিভাগীয় বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, কি কারণে পুরুষ এই রয়েল বেঙ্গল টাইগারটি মারা গেছে তার সঠিক কারণ জানতে ময়না তদন্ত প্রয়োজন। এ জন্য মঙ্গলবার শরণখোলা ও মোরেলগঞ্জ থেকে দুইজন বিশেষজ্ঞ প্রাণিসম্পদ চিকিৎসক শরণখোলা রেঞ্জের কচিখালি বন অফিসে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে। বন বিভাগের পক্ষ থেকে মৃত এই বাঘটির চামড়া দাঁত ও নখ সংরক্ষণ করা হবে। অন্য অংশ কচিখালীতেই মাটি চাপা দিয়ে রাখা হবে বলে জানান বিভাগীয় এই বন কর্মকর্তা।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।