ঢাকামঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমার সেনাবাহিনীর আরও দুটি আঞ্চলিক সদর দপ্তর দখলের দাবি আরাকান আর্মির

ডেস্ক রিপোর্ট :
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

জান্তা বাহিনীর আরও দুটি আঞ্চলিক সদর দপ্তরের দখল নিয়েছে বিদ্রোহী আরাকান আর্মি।মিয়ানমারের রাখাইন রাজ্যের ম্রোউক ইউ এবং কাওয়াকতাউ টাউনশিপে দেশটির জান্তা বাহিনীর আরও দুটি আঞ্চলিক সদর দপ্তরের দখলের দাবি করেছে বিদ্রোহী আরাকান আর্মির সশস্ত্র যোদ্ধারা।আরাকান আর্মির পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে, ঐতিহাসিক ম্রোউক ইউ-তে বেশ কয়েকদিনের সহিংস সংঘাতের পর স্থানীয় সময় সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন (এলআইবি)-৩৭৮ সদর দপ্তরের দখল নেন তাদের যোদ্ধারা। এর আগের মঙ্গলবার, আরাকান আর্মি কাছের এলআইবি ৫৪০ সদর দপ্তর দখল করে এবং টাউনশিপে এলআইবি ৩৭৭ ঘাঁটিতে হামলা চালায়।আরাকান আর্মি আরও দাবি করে, সশস্ত্র বাহিনীর এই তিনটি ব্যাটালিয়ন ম্রোউক ইউ রাজ্যের ঐতিহাসিক রাজধানী ম্রোউক ইউ প্রত্নতাত্ত্বিক যাদুঘর, শহরের আবাসিক এলাকা এবং আশপাশের গ্রামগুলোতে নির্বাচারে গোলাবর্ষণ করে। এর জেরে বিদ্রোহীদের সশস্ত্র হামলার মুখে ঘাঁটি থেকে পালিয়েছে সেনারা। বিদ্রোহী গোষ্ঠী দুটির সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের বরাত দিয়ে ‍ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এর আগে শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিদ্রোহীরা আরও দুটি ঘাঁটির দখল নেয়। মিয়ানমারভিত্তিক সংবাদ সংস্থা মিয়ানমার নাউ-এ সোমবার (৫ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিদ্রোহী গোষ্ঠী কেআইএ এবং কেপিডিএফ মিয়ানমার সেনাবহিনীর নামতিন ঘাঁটি ঘেরাও করে হামলা চালায়। ঘাঁটিটি রাজ্যের রাজধানী মাইতকিনা শহরের সঙ্গে সংযোগকারী রাস্তার ১৪ মাইল পূর্বে পাকান্তে অবস্থিত।কেপিডিএফের এক কর্মকর্তা বলেন, টানা চার ঘণ্টা যুদ্ধ করার পর জান্তা সেনারা সেখান থেকে পালিয়ে যায়। পাকান্ত ক্যাম্পের পাশাপাশি ওইদিনই মানসি টাউনশিপের আরেকটি সেনাঘাঁটিও দখল করেছে কেআইএ ওকেপিডিএফ।
এর আগে, এক প্রতিবেদনে দ্য ইরাবতি জানায়, মিয়ানমারজুড়ে হামলা জোরদার করেছে দেশটির জাতিগত বিদ্রোহীরা। এতে গত তিনদিনে পিডিএফ ও এথনিক আর্মড অর্গানাইজেশনসের (ইএও) হামলায় ৬২ সেনা নিহত হয়েছে। এছাড়া বেশকিছু সামরিক ঘাঁটিও দখল করেছে বিদ্রোহী ও সশস্ত্র গোষ্ঠীগুলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।