ঢাকামঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কোনো অবস্থাতেই রোহিঙ্গাদের ঢুকতে দেওয়া হবে না : বিজিবি মহাপরিচালক

মোল্লা মোঃ আনিছুর রহমান :
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নৌকাযোগে ৬৫ জন রোহিঙ্গা বাংলাদেশে আসার চেষ্টা করলে তাদের গ্রেফতার করে পুশব্যাকের চেষ্টা চলছে। কোনো অবস্থাতেই রোহিঙ্গাদের ঢুকতে দেওয়া হবে না।মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিজিবির মহাপরিচালক বলেন, ‘আমরা ধৈর্য ধারণ করে মানবিক দিক থেকে এবং আন্তর্জাতিক একটি সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছি। গতকাল সোমবার রাত পর্যন্ত ১১৫ জন এবং আজ সকালে ১১৪ জন ও দুপুরে ৩৫ জনসহ মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ২৬৪ সদস্য আত্মসমর্পণ করেছেন। আমরা তাদের আশ্রয় দিয়েছি, খাবারের ব্যবস্থা করেছি। ১৫ জন আহত হয়েছেন, এর মধ্যে ৮ জন গুরুতর আহত। চারজনকে কক্সবাজার সদর হাসপাতালে ও বাকি ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে এক রোহিঙ্গা ও এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। এসব মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। এর আগে দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।