ঢাকারবিবার , ২৪ ডিসেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনী প্রচারনা বাড়ির মালিক চুরি হলো স্বর্ণ টাকা

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি :
ডিসেম্বর ২৪, ২০২৩ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জে দূর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা রাত ৭টার দিকে উপজেলার বলরামপুরর গ্রামের প্রবাসী আব্দুর রশিদ মোল্লার বাড়িতে এ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ১০ ভরি স্বর্ণ ও নগদ ৯ লাখ টাকা নিয়ে যায়। এসময় আব্দুর রশিদের বাড়িতে কেউ ছিল না। তারা সবাই স্থানীয় বলরামপুর বাজারে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ খোকনের নির্বাচনী অফিসে গিয়েছেলেন। সেখান থেকে ফিরে এসে দেখতে পান ঘরের তালা ভাঙ্গা। চোরেরা ঘর থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গেছে। প্রবাসীর স্ত্রী বিউটি বেগম জানান, মেয়েসহ পরিবারের সদস্যরা বলরামপুর বাজারে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে গিয়েছিলেন। বাড়ি ফিরে এসে দেখেন চোরেরা ঘরের তালা ভেঙ্গে ১০ ভরি স্বর্ণ ও নগদ ৯ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। ঘরে তদের ব্যবসা প্রতিষ্ঠানের হালখাতার সাড়ে ৪ লাখ টাকা ও প্রবাসী স্বামীর পাঠানো টাকা ছিল। কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, এমন খবর শুনে রাতেই সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। চুরি হওয়া পরিবারের সদস্যরা ঘরে তালা না লাগিয়ে বাইরে গিয়েছিলেন। এ সুযোগে বাড়িতে চুরি সংঘঠিত হয়। তবে, ওই পরিবারের কেউ এখনো পর্যন্ত থানায় অভিযোগ করেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।