ঢাকারবিবার , ১০ ডিসেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের উদ্যোগে মানবাধিকার দিবস পালন ও ফ্রী চিকিৎসা প্রদান

এস এএম মনিরুজ্জামান পিরোজপুর থেকে :
ডিসেম্বর ১০, ২০২৩ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পিরোজপুরে আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন এক র‌্যালি, আলোচনা সভা এবং ফ্রী চিকিৎসার আয়োজন করে সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে ও এক রেলি আলোচনা সভা করেছে আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। ১০ ডিসেম্বর রোববার সকালে শহরের পৌরসভা চত্তর থেকে শুরু করে সদর উপজেলা হয়ে সিও অফিস চত্বরে গিয়ে র‌্যালি শেষে আলোচনার মাধ্যমে প্রধান বক্তা আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও বরিশাল বিভাগের সভাপতি মো: নূরুল্লাহ আল আমিন এর বক্তব্য শেষ করে আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের ( পৌরসভার পানির হাউস সংলগ্ন) আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের অফিসে কর্মী বান্ধব আলোচনা সভা ও ফ্রী চিকিৎসার ব্যবস্থা করা হয়। এসময় উপস্থিতি সকলের পরিচয় পর্ব ও শুভেচ্ছা বিনিময় করা হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক গাজী এনামুল হক লিটন এবং পিরোজপুর জেলার সহ সভাপতি রুমানা আক্তার সহ আরো অনেকে। এসময় আরো উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলার মানবাধিকার কর্মী। উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলার সভাপতি এস এম মনিরুজ্জামান উক্ত র‌্যালি ও আলোচনা সভার নেতৃত্ব দিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক গাজী এনামুল হক লিটন ও পিরোজপুর জেলার প্রচার সম্পাদক শফিকুল ইসলাম মানিক। অনুষ্ঠানের সঞ্চলনা করেন বরিশাল বিভাগের শিক্ষা বিষয়ক সম্পাদক মো: হুমায়ূন কবির তালুকদার। এসময় সাংবাদিক এবং সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।