ঢাকাসোমবার , ৪ ডিসেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর প্রাজ্ঞ নেতৃত্বে বাংলাদেশ কৃষিখাতে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

হযরত নুর ইসলাম আল কাদরী :
ডিসেম্বর ৪, ২০২৩ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ নেতৃত্বে কৃষিবান্ধব সরকার বহুমুখী কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করে যাচ্ছে। এর সুফল হিসেবে বাংলাদেশ কৃষিখাতে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বলেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন । বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে তিনি বলেন, ‘সরকার ২০৪১ সালের মধ্যে একটি সুখী- সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্য নিয়ে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে মাটি ও পানিসহ সকল প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিতের মাধ্যমে কৃষিখাতে সাফল্যের ধারাবাহিক প্রবৃদ্ধি অব্যাহত রাখতে সকলে সচেষ্ট হবেন- এ প্রত্যাশা করছি ।রাষ্ট্রপতি বলেন, “বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব মৃত্তিকা দিবস’ উদ্যাপনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।” তিনি বলেন, মাটি ও পানি দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ যা ছাড়া জীবন, জীবিকা ও সভ্যতা টিকে থাকা অসম্ভব। নদীমাতৃক বাংলাদেশের অর্থনীতি ও সংস্কৃতি মূলত কৃষিকেন্দ্রিক। অপরিকল্পিত কৃষিচর্চা মাটির ক্ষয় প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে। একইভাবে কৃষি ও অন্যান্য কাজে ভূগর্ভস্থ পানির ব্যবহার বৃদ্ধির ফলে পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে। টেকসই কৃষির পাশাপাশি প্রাকৃতিক বাস্তুতন্ত্র (ইকো-সিস্টেম) সুরক্ষার জন্য মাটি ও পানি সম্পদের সামগ্রিক এবং দক্ষ ব্যবস্থাপনা অপরিহার্য। রাষ্ট্রপতি বলেন, মাটি ও পানির অবক্ষয় রোধ করার জন্য উন্নত প্রযুক্তির ব্যবহার, টেকসই প্রযুক্তির উদ্ভাবন, ভূ-উপরিস্থ পানিসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ও কার্যকর ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। এছাড়া মাটি সংরক্ষণ, ভূমির যথাযথ ব্যবহার ও মাটির অবক্ষয় রোধে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ‘সকলের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গবেষণামূলক কার্যক্রম, প্রযুক্তি উদ্ভাবন এবং তা সম্প্রসারণের মাধ্যমে মাটি ও পানির গুণাগুণ সংরক্ষণে আমাদের কৃষিবিজ্ঞানী ও সম্প্রসারণ কর্মীদের উদ্ভাবনী কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। বিশ্ব মৃত্তিকা দিবসের এবারের প্রতিপাদ্য ‘মাটি ও পানি: জীবনের উৎস’ যথাযথ হয়েছে বলে আমি মনে করি।রাষ্ট্রপতি ‘বিশ্ব মৃত্তিকা দিবস ২০২৩’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।