ঢাকাশনিবার , ২ ডিসেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

মোঃ মনির হোসেন বিশ্বাস :
ডিসেম্বর ২, ২০২৩ ৭:০২ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ সকালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সকাল ৯টা ৩৫ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮ ভাগ। এই ভূমিকম্প প্রায় ২০ সেকেন্ড স্থায়ী হয়।কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হক বাসস’কে জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল রামগঞ্জ।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৮কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে।ভূমিকম্পের সময় অনেকেই আতঙ্কে ঘর-বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রাজধানীর মতিঝিলের বাসিন্দা বেল্লাল জানায়, তারা এ সময় আতঙ্কে বাসাবাড়ি থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন। নগরীর বিভিন্ন এলাকার উচুঁ ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।তবে ভূমিকম্প স্থায়ীত্ব কম হওয়ায় কোন প্রকার প্রভাব পড়েনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।