ঢাকামঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাভার থানা বিএনপি’র সভাপতি সাইফুদ্দিন গ্রেফতার

dainikkhobor
নভেম্বর ২১, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার সাভার থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ওরফে সাইফুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে অভিযান চালিয়ে রাজধানীর মোহাম্মদপুর থেকে সাভার মডেল থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।তিনি সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বনগাঁও গ্রামের ইমাম উদ্দিন বেপারীর ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মো. আসওয়াদুর রহমান।পুলিশ জানায়, বিএনপি নেতা সাইফুদ্দিনের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।