ঢাকাশুক্রবার , ৬ অক্টোবর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আগামী নির্বাচনে আমরাই ক্ষমতায় আসবো : মাহবুব-উল আলম হানিফ

ডেস্ক রিপোর্ট :
অক্টোবর ৬, ২০২৩ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘আগামী নির্বাচনে আমরাই ক্ষমতায় আসবো, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসবো। আমেরিকার আইআরআই নামে একটি সংস্থার জরিপে দেখা গেছে, বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনার পক্ষে। অতএব আবারো আমরা ক্ষমতায় আসছি। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের মিরসরাইয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হানিফ আরও বলেন, বিএনপি তথাকথিত রোডমার্চ করেছে। তাদের লজ্জা থাকা উচিত, মির্জা ফখরুলের লজ্জা থাকা উচিত; তারা আল্টিমেটাম দিয়েছে, সবসময় আল্টিমেটাম দেয়, কিন্তু কিছু করতে পারে না। তারা ২০১২, ২০১৩ সালেও খালেদা জিয়াকে দুর্নীতি থেকে ও যুদ্ধাপরাধীদের বাঁচাতে আল্টিমেটাম দিয়েছিল, কিছুই করতে পারেনি। শুধু আল্টিমেটাম দিয়ে যাচ্ছে। বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, আমেরিকা নাকি আওয়ামী লীগ নেতাদের স্যাংশনস দেবে, স্যাংশনস দেবে যারা নির্বাচন বাধাগ্রস্ত করবে তাদের। বিএনপিতো নির্বাচন বানচাল করতে চায়। এখন তো তাদের ভয় বেশি। যথাসময়ে সংবিধান অনুযায়ী এ সরকারে অধীনে ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। মাহবুব-উল আলম হানিফ বলেন, যতদিন খালেদা জিয়া, তারেক রহমান দলের দায়িত্বে থাকবে ততদিন এদেশের মানুষ বিএনপিকে ভোট দেবে না। কারণ ক্ষমতায় থাকলে উন্নয়ন হয় না, বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। একযোগে জঙ্গি হামলা হয়, তারা বোমা মেরে মানুষ হত্যা করে। গাড়িতে পেট্রলবোমা মারা তাদের কাজ। যথাসময়ে সংবিধান অনুযায়ী এ সরকারে অধীনে ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ বি এম মোজাম্মেল হক, সংরক্ষিত আসনের এমপি খাদিজাতুল কোবরা সনি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।