ঢাকারবিবার , ১ অক্টোবর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় স্বামী-স্ত্রী, সন্তানসহ একই পরিবারের তিন জনকে গলা কেটে হত্যা

মোঃ মনির হোসেন বিশ্বাস :
অক্টোবর ১, ২০২৩ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় স্বামী-স্ত্রী, সন্তানসহ একই পরিবারের তিন জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার ইউনিক ফকিরবাড়ী মোড় এলাকায় মেহেদী হোসেনের মালিকানাধীন পাঁচতলা বাড়ির চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তিন জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনদিন আগে তাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা ‍পুলিশের। নিহতরা হলেন, মোক্তার হোসেন বাবুল, তার স্ত্রী শাহিদা বেগম এবং তাদের ১২ বছর বয়সী ছেলে মেহেদী হাসান জয়। মোক্তার হোসেন ঠাঁকুরগাও এবং শাহিদার বাড়ি রাজশাহী জেলায়। এই দম্পতি আশুলিয়ায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। আশুলিয়া থানার উপ-পরিদর্শক জোহাব আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। বিছানার উপর পড়েছিলো মা ও ছেলের লাশ। পাশের ঘরে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায় মোক্তার হোসেনের মরদেহ। তিনি আরও বলেন, কে বা কারা এই হত্যাকাণ্ডে জড়িত তা তদন্তে জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আরেক ভাড়াটিয়া আফরোজা বেগম বলেন, ‘আমরা তেমন কিছু জানি না। শনিবার দুর্গন্ধ পেয়ে সবাই এসে দেখে এ অবস্থা। প্রথমে জয় ও তার মায়ের লাশ সবাই দেখতে পেলেও পরে আরেক কক্ষে জয়ের বাবা বাবুলের লাশ পাওয়া যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।