ঢাকাশুক্রবার , ২৯ সেপ্টেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ভার্জিনিয়ায় মায়ের জন্মদিন উদযাপন করেছেন সজীব ওয়াজেদ

ডেস্ক রিপোর্ট :
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় নৈশভোজের আয়োজনের মাধ্যমে ভার্জিনিয়ায় মায়ের জন্মদিন উদযাপন করেছেন। জয় তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তিনি লিখেছেন ‘ভার্জিনিয়ায় আমার গল্ফ ক্লাবে পরিবারের সাথে মায়ের জন্মদিনের ডিনার’। নিউইয়র্কে জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দিতে শেখ হাসিনা এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। ইউএনজিএ-তে যোগ দেওয়ার পর তিনি ওয়াশিংটন ডিসিতে যান।জয়ের ছবি দেখা যায়, প্রধানমন্ত্রী ভার্জিনিয়ায় তাঁর ছেলেকে অনাড়ম্বরভাবে তাঁর জন্মদিন উদযাপন করার অনুমতি দিয়েছেন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের পাঁচ সন্তানের মধ্যে সবচেয়ে বড় শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।