খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, শেখ হাসিনা একজন চৌকস মেধাবী রাষ্ট্রনায়ক ও রতœগর্ভা নারী। তিনি যেমন তাঁর পরিবারের দিকে নজর রাখছেন, তেমনি রাষ্ট্র পরিচালনায় অত্যন্ত সফলতা অর্জন করেছেন। তিনি বলেন, যে দেশটি ছিলো সন্ত্রাস, উগ্র জঙ্গীবাদ আর মৌলবাদিদের আস্তানা। সেই দেশ এখন শান্তির দেশে পরিণত হয়েছে। এই দেশে অবাধ শান্তি বিদ্যমান বলেই একাধারে পদ্মাসেতু, ফ্লাইওভার, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, যমুনা নদীর বুকে রেলসেতু নির্মাণ সম্ভব হয়েছে। শেখ হাসিনা নিজে যেমন ব্যক্তিত্ব সম্পন্ন নারী, তেমনি তাঁর দেশ ও দেশের মানুষকে মর্যাদার সাথে বেঁচে থাকার স্বপ্ন দেখান। তাঁর ব্যক্তিত্ব ও মর্যাদার কারনে বিশ^ নেতারা আজ বাংলাদেশকে মর্যাদাশীল দেশ হিসেবে ভাবতে শুরু করেছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশকে নিয়ে যেতে হবে উন্নত বিশে^র কাতারে। সেজন্যে সকলকে ভেদাভেদ ভুলে গিয়ে দেশ, জাতি ও আগামী প্রজন্মের জন্য বাংলাদেশকে অন্যন্য উচ্চতায় রেখে যেতে হবে। বুধবার বাদ মাগরিব প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা এমপি’র ৭৭তম জন্মদিবস উপলক্ষে সদর থানা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, এ্যাড. তারিক মাহমুদ তারা, বাবুল সরদার বাদল, ফেরদৌস হোসেন লাবু, আব্দুল হাই পলাশ, মঈনুল ইসলাম নাসির, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, মুন্সি সেলিম হোসেন, শেখ এশারুল হক, আতাউর রহমান শিকদার রাজু, এ্যাড. শামীম মোশাররফ, ওয়াহিদুল ইসলাম পলাশ, মো. শিহাব উদ্দিন, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, এম এ নাসিম, এস এম আসাদুজ্জামান রাসেল, পারভীন ইলিয়াছ, নূরীনা রহমান বিউটি, নুরজাহান রুমি, নাসরিন সুলাতানা, কনিকা সাহা, এ্যাড. এনামুল হক, মো. আমির হোসেন, নজরুল ইসলাম খোকন, জি এম রেজাউল ইসলাম, আকরাম সরদার, খোকন, পারভীন হাসমত, রেজওয়ানা প্রধান, রেখা খানম, ফেরদৌসী আলম রিতা, সবনম মোস্তারি বকুল, শিউলি আক্তার, মাকসুদা পারভীন পাখি, ইলিয়াছ হোসেন লাবু, মাহমুদুর রহমান রাজেসসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র সুস্থ্যতা, দীর্ঘায়ু ও দেশ পরিচালনা জন্য দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে জন্মদিন উপলক্ষে কেককাটা হয়।
যুবলীগ নেতা সুজনের মা গুরুতর অসুস্থ আ’লীগ নেতৃবৃন্দের সুস্থতা কামনা
শেখ আব্দুল মজিদ খুলনা থেকে : খুলনা মহানগর যুব লীগ সাধারণ সম্পাদক এবং মহানগর ছাত্রলীগ সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজনের মা রিজিয়া খাতুন (৭১) গুরুতর অসুস্থ্য হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনিসহ নানান জটিল রোগে ভুগছেন। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারি।
প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন উপলক্ষে শুক্রবার কর্মসূচি গ্রহণ
শেখ আব্দুল মজিদ খুলনা থেকে : প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র ৭৭তম জন্মদিন উপলক্ষে ২৯ সেপ্টেম্বর শুক্রবার কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে সকাল ৮টা হতে দলীয় কার্যালয়ে কোরানখানি, সকাল ১০টায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং ৭৭ পাউন্ডের কেককাটা। জুম্মাবাদ নগরীর প্রত্যেক মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এ সকল অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ, সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী, নির্বাচিত দলীয় কাউন্সিলর সহ সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
॥ আজকের নগরী ॥
ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে আজ বৃহস্পতিবার বাদ খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

