ঢাকামঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় ডেঙ্গু পরীক্ষার ফি ২০০ টাকা বেশি নেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ মনির হোসেন বিশ্বাস :
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা জেলার আশুলিয়ায় ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত ফি’র চেয়ে বাড়তি ২০০ টাকা আদায় ও সাধারণ ফ্রিজে রক্ত সংরক্ষণসহ বেশ কিছু অভিযোগে একটি হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঢাকার আশুলিয়ায় ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত ফি’র চেয়ে বাড়তি ২০০ টাকা আদায় ও সাধারণ ফ্রিজে রক্ত সংরক্ষণসহ বেশ কিছু অভিযোগে একটি হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে শ্রীপুর বাস স্ট্যান্ড এলাকায় দ্বীপ জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা।ডা. সায়েমুল হুদা বলেন, ডেঙ্গু পরীক্ষায় সরকারি নির্ধারিত ফি ৩০০ টাকা হলেও রোগীদের কাছে থেকে ৫০০ টাকা আদায় করা হচ্ছিল। এ ছাড়া সাধারণ ফ্রিজে রক্ত সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ার অভিযোগে হাসপাতালটিকে ৫০ হাজার টাকা জরিমানাসহ সিলগালা করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। অপরদিকে খোজ নিয়ে জানাযায়,আশুলিয়ার অধিকাংশ ক্লিনিকে বা ডায়াগনষ্টিক সেন্টারে ডেঙ্গু পরীক্ষার ফি ৫০০ টাকা নিচ্ছে। ভুক্তভোগী এক তরকারী বিক্রেতা জানাই তার স্ত্রীর ডেঙ্গু পরীক্ষা ফি ৫০০ টাকা নিয়েছে নারী ও শিশু হাসপাতাল কতৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।