ঢাকাসোমবার , ১১ সেপ্টেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কথিত সাংবাদিকের কারনে পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ!

আওরঙ্গজেব কামাল :
সেপ্টেম্বর ১১, ২০২৩ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

অনুসন্ধানী প্রতিবেদন – ২

বর্তমান পরিস্থিতির পরে আজকের বিশেষ প্রতিবেদন সাত পর্বের দ্বিতীয় পর্ব। কথিত সাংবাদিকের কারনে পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ! একেবারে বিব্রতকর পরিস্থিতি তৈরী হয়েছে। গলায় কার্ড ঝুলালে যেমন সাংবাদিক হওয়া যায়না। কারন এখন নাকি ৫’শ/এক হাজার টাকায় ‘সাংবাদিকতার আইডি কার্ড পাওয়া যায়। নাকি টাকা দিলে সব হয়। অনুসন্ধানে জানাযায়, অনেকে কাধে ব্যাগ ও গলায় ঝুলানো সাংবাদিক আইডি কার্ড সাথে ইয়া লম্বা ক্যামেরা। একাধিক পত্রিকার পরিচয়ে চষে বেড়ায়। শুনলে আরো খারাপ লাগবে আপনাদের। একাধিক সংবাদে দেখেছি ট্রাক ড্র্ইাভার, সিকিউরিটি গার্ড, ব্যবসায়ী, কোম্পানীর রিপ্রেজেন্টেটিভ, নরসুন্দর, দারোয়ান, পান বিক্রেতা ,মফস্বলের মুদি দোকানদার কিংবা হোটেল বয় রয়েছে সাংবাদিকতার আই ডি কার্ড । তারা বিভিন্ন টেলিভিশন চ্যানেল,অনলাইন পোর্টাল ও পত্রিকার পরিচয়পত্র ব্যবহার করে ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষকে ভয় দেখিয়ে বা বোকা বানিয়ে অর্থ আদায় করে৷ এতে বিপাকে পড়ছেন পেশাদার সাংবাদিকরা ৷ শহর থেকে শুর করে অজ পাড়াগায়ে এদের দৌড়াত্ব্য বেড়েছে । দেশের সকল জেলাতেই এরা বিচরন করেন। এরা নিজেদের বড় সাংবাদিক বলে দাবী করেন অনন্য কাউকে সাংবাদিক মানতে চান না। তাদের সাথে কথা বলাই যেন দায়! তাদের দাপটে তটস্থ ঘোর পল্লীর আমজনতা থেকে শুরু করে শহুরে সভ্যতার আধুনিক মানুষেরাও। ওরা মাঝে মাঝে খোদ প্রফেশনাল সাংবাদিকদেরও ঘোল খাইয়ে ছাড়ে। নিজেদের ব্যবসা কিংবা বানিজ্যকে হালাল করতে কিংবা মিডিয়ার হাত থেকে বাঁচতে তারা নিজেরাই খুলে বসেছে পত্রিকা,চ্যানেল কিংবা সাংবাদিক সংগঠন।আবার এদের ক্ষমতা অনেক । তারা বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে যোগসাজ রেখে তাদের উদ্দেশ্য হাসিল করেন। তারা কখনো সংবাদ লেখেনা বা সংবাদের সাথে তাদের কোন সম্পর্ক নেই। এরা রিপোর্টার হতে নারাজ। কোন রকমে টাকার বিনিময়ে কার্ড সংগ্রহ করে কয়েকদিন সাংবাদিক থাকার পর তাদের মনে হয় আমার কি টাকা কম আছে? খুলে বসে পোর্টাল। সাজে সম্পাদক। এরপর নিজেরাই শুরু করেধান্দাবাজি। সম্প্রতি খোদ রাজধানীতেই এসব সাংবাদিকের ছড়াছড়ি যেন বেড়েই চলেছে। মোটরসাইকেলে কিংবা গাড়িতে প্রেস লিখে রাখলে ট্রাফিক ধরবেনা এমন তথ্যের উপর ভিত্তি করে অনেকে সাংবাদিক সাজে। তারা টাকার বিনিময়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেল,অনলাইন পোর্টাল ও পত্রিকার পরিচয়পত্র সংগ্রহ করে সাংবাদিক বনে যায়। আর সুবিধা ভোগ করে এবং তাদের ব্যবসায় নানাবিধ সুবিধা নিযে থাকেন। এতে বিপাকে পড়ছেন পেশাদার সাংবাদিকরা৷ এইসব কথিত সাংবাদিকদের ঠাটবাট দেখে সাধারণ মানুষ সহজে ধরতে পারেন না৷ এমনকি পেশাদার সাংবাদিকরাও তাদের দেখে মাঝেমধ্যে বিভ্রান্ত হন৷ তারা অনেকেই দামি গাড়িতে চলা-ফেরা করে৷ আর ক্যামেরায় মিডিয়ার স্টিকার লাগিয়ে গাড়ির সামনে রেখে চলে যেন তাদের কেহ কিছু না বলে। মানুষকে ভয়-ভীতি দেখানো কাদের মুল কাজ৷অনেকে বিভিন্ন সময় মাদকসহ আটক হয়েছে বা হচ্ছে। এতে মূল ধারার সাংবাদিকদের সুনাম ক্ষুণ হচ্ছে। সাংবাদিক পরিচয়ধারী এসব প্রতারকের নানা অপতৎপরতা করার জন্য থানা পুলিশকেও ম্যানেজ করে চলে। এখন এরা থানয় গেলে কদর পায়। কিন্ত পেশাদার সাংবাদিক অনেক সময় থানায় ঢুকতে পারে না। এসব সাংবাদিক থানায় অপরাধীদের হয়ে নানা তদবির করে এবং থানার দালালী করে। সাংবাদিক পরিচয়ধারী এসব প্রতারক চক্র বিভিন্ন ঘটনাস্থলে গিয়ে তারা মূল ধারার সাংবাদিকও বে কায়দায় ফেলে। এদের কাজহলো নতুন উদ্দ্যেক্তাদের হেনস্থা করা। ফ্যাক্টরী কিংবা যে কোন ব্যবসা প্রতিষ্টান কিংবা সমাজের নীরিহ ব্যক্তিরা এদের টার্গেট। সারাদিন সাংবাদিক সেজে বিভিন্ন নামীদাবী ব্যাক্তির সাথে সম্পর্ক তৈরী এবং রাত হলে থানার গেইট বিভিন্ন মামলার তদবির নিয়ে ব্যস্ত থাকে এক কথায় রাতভোর থানায় থাকে। বর্তমানে এধরনের শত শত নামধারী সাংবাদিক দিনের বেলায় সোর্স আর রাতের বেলা সাংবাদিক। অভিযোগ রয়েছে এদের কারনে পুলিশ সদস্যরাও কাজ কর্ম করতে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন।এদের কারনে পেশাদার সম্মানিত সাংবাদিকদের লজ্জাকর বৃব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। অনেকে এ পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন। কথিত এসব সাংবাদিকরা পান থেকে চুন খসলেই রীতিমত বাহিনী নিয়ে সেখানে জড়ো হয়। প্রকৃত ঘটনা কি-সে ঘটনার আদৌ কোনো নিউজ ভ্যাল্যু আছে কি না, সেসব ভেবে দেখার ফুসরৎ তাদের নেই। তাদের দরকার নিজেদের প্রতাপ দেখিয়ে, আতংক ছড়িয়ে পকেট ভারী করা। টাকা পকেটে না আসা পর্যন্ত চিল্লাপাল্লা, হুমকি, ভীতি প্রদর্শনের সব কান্ডই ঘটিয়ে থাকেন তারা। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত পল্লীর সাধারণ বাসিন্দারা পর্যন্ত কথিত সাংবাদিক কার্ডধারী ভূয়াদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন, তটস্থ থাকছেন। পেটে বোমা ফাটালেও দু’ লাইন লেখার যোগ্যতাহীন টাউট বাটপারের দল সাংবাদিক পেশাকে হুমকীর দিকে টেলে দিচ্ছে।
আজ সাংবাদিকতা এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যে নিজেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা বোধ হয়। কারণ আমরা সাংবাদিকরা এই পেশাটির মান মর্যাদা ধরে রাখতে পারছি না। আমাদের মধ্যে প্রচুর অর্ধশিক্ষিত, ক্ষেত্রবিশেষ মূর্খসহ নানা ধান্দাবাজ ঢুকে পড়েছে। তাদের কারণেই সাংবাদিকতার নামে আজ অপসাংবাদিকতা বেড়েছে, দায়িত্বশীলতা কমেছে। রাস্তায় বের হলেই দেখা যায় সাংবাদিকের ছড়াছড়ি। পঞ্চম শ্রেণির গণ্ডি পার হতে পারেনি কিন্তু সাংবাদিকতার পরিচয়পত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে শতশত টাউট বাটপার। আন্ডারগ্রাউন্ড পত্রিকার পাশাপাশি ঘরে বসে অনলাইন পোর্টাল খুলে নানা জায়গা থেকে নিউজ কপি পেস্ট করেও শতশত সাংবাদিক নামধারীর জন্ম হয়েছে অনেকে আবার কপি পেস্ট কি করে করতে হয় সেটাও জানেনা। যেমন,মাদককারবারী,হিরোইন্সি বাটপার ধান্ধাবাজ গলায় কার্ড ঝুলিয়ে এখন সাংবাদিক পরিচয় দিচ্ছে। ফেসবুকিং করে এমন অনেকেই নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বাইকের সামনে প্রেস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার কথিত সাংবাদিক।এছাড়া সব পেশার লোকেরা এখন মুল পেশার সাথে সাংবাদিকতাকে এখন চতুর্থ বিষয় মনে করে, সাংবাদিকতা জানলেও কি না জানলেও কি, অর্থাৎ নিউজ করলেও কি, না করলেও কি গলায় তো একটি পত্রিকার কার্ড ঝুলানো আছে। রাস্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতার স্বর্ণযুগ ফিরে আনতে হলে এই সমস্ত খোঁড়া যুক্তি ওয়ালা লোকদের হাত থেকে সাংবাদিকতাকে বাঁচাতে অবশ্যই যোগ্যতার বিষয়টি ভাবতে হবে। সাংবাদিকদের সব সংগঠনের উচিত এ বিষয়ে ঐক্য গড়ে তোলা। সাংবাদিকতার মানোন্নয়ন ও পেশার সুনাম অক্ষুণ্ন রাখতেই এটা করতে হবে নয়তো কথিত সাংবাদিকদের ভিড়ে পেশাদার সাংবাদিক খুজে পাওয়া যাবে না।

আওরঙ্গজেব কামান
লেখক ও গবেষক

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।