ঢাকাবুধবার , ১৬ আগস্ট ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় শোক দিবস উপলক্ষে ঠাকুরগাঁও বিজিবি’র খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান

Link Copied!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এবং বর্ডার গার্ড হাসপাতাল। মঙ্গলবার বিকালে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী কোম্পানীর আওতাধীন রত্নাই বগুলাবাড়ী স্কুল এন্ড কলেজ মাঠে এ বিতরণ ও মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এবং বিজিবি হাসপাতালের ব্যবস্থাপনায় আর্ত মানবতার সেবায় ওই এলাকার ২ শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও আশ পাশের এলাকার ২৫০ জন দুঃস্থ রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং বিনামুল্যে ঔষধ প্রদান করা হয়। অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল এম এইচ হাফিজুর রহমান ও ৫০ বিজিবির অধিনায়ক (পদাতিক) লেঃ কর্নেল তানজীর আহম্মেদ।অসহায় ও দুঃস্থদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন ঠাকুরগাঁও বর্ডার গার্ড হাসপাতালের অধিনায়ক লেঃকর্নেল রাশেদ, মেজর ডাঃ সামিয়া, মেজর ডাঃরাশেদ।খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদানের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আকালু, বেউড়ঝাড়ি বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার এন্তাজুল ইসলামসহ বিজিবি’র বিভিন্ন কর্মকর্তা ও সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।