ঢাকাশুক্রবার , ১৪ জুলাই ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্দ্যোগে দরিদ্রের মাঝে গবাদী প্রাণী বিতরন

বাগেরহাট প্রতিনিধি :
জুলাই ১৪, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্দ্যোগে জেলার বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর বাজারে বৃহস্পতিবার (১৩ জুলাই বিকালে) ব্র্যাকের উদ্দ্যোগে অতি দরিদ্রদের মাঝে গবাদী প্রাণী বিতরণ করা হয়েছে। ব্র্যাক জেলা সমন্বয়কারী এসএম ইদ্রীস আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল জব্বার। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ তমিজুল ইসলাম, জেডএম, মোঃ বেলায়েত হোসেন, এলালিষ্ট, মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ। এ সময় ২০ জন অতিদরিদ্রের মধ্যে গবাদী প্রাণী ও ব্যবসায়িক মালামাল হস্তান্তর করা হয়। উলে­খ্য যে, ব্র্যাক উক্ত জেলার সদর উপজেলায় ৭৯৫ জন, চিতলমারী উপজেলায় ৩১৫ জন এবং রামপাল উপজেলায় ৩১৫ জন অতিদরিদ্রদের মধ্যে গবাদী প্রাণী ও ব্যবসায়িক মালামাল হস্তান্তর করবে। ব্র্যাকের দেওয়া সম্পদ স্বদব্যবহার করে নিজেদের ভাগ্য পরিবর্তনে যতœশীল হওয়ার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক সবার প্রতি আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।