ঢাকামঙ্গলবার , ১১ জুলাই ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির কালিকাপুরে ৫০ বছরাধিক বসতবাড়ি জবরদখল, অসহায় এক পরিবারকে অবরুদ্ধ

আশাশুনি প্রতিনিধি :
জুলাই ১১, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনির কালিকাপুরে দীর্ঘ ৫০ বছরাধিক সামছুর গাজী দিংদের ভোগদখলীয় পৈত্রিক বসতবাড়ি পেশী শক্তির জোরে কাটাতারসহ নেট দিয়ে ঘিরে জবর দখল করে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। অসহায় ওই পরিবারের সদস্যরা টয়লেটসহ যাতয়াতের পথ, পুকুর ও বসতঘর ব্যবহারে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সমস্যা চরম আকার ধারণ করেছে। পরিবারটি এখন নিরুপায় হয়ে অন্যের বাড়েিত আশ্রায় নিয়েছে। এব্যাপারে সামছুর গাজী বাদী হয়ে আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ ও ভূক্তভোগী উপজেলার খাজরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত. জোমাত আলী গাজীর ছেলে সামছুর গাজী জানান, বাড়ীর পার্শ্ববর্তী মোজাম গাজীর পুত্র লতিফ গাজী, আজিজুল গাজী ও হাফিজুল গাজী, জালাল গাজীর পুত্র ইকবাল হোসেন, মৃত. উজির গাজীর পুত্র মাওলা গাজী, মাওলা গাজীর পুত্র আদম ও আইয়ুব, লতিফ গাজীর ছেলে বাবু ও জালাল গাজীর ছেলে সোহেলদের নজর পড়ে কালিকাপুর মৌজায় ২৭ নং খতিয়ানে, ১৫৯ ও ১৬১ দাগে ২.০৫ শতক জমি যাহা রুপি বিবির নামে ক্রয়কৃত সম্পত্তি। সামছুর গাজীসহ অন্যান্যরা দাদীর ওয়ারেশসূত্রে দাবীদার। দাদি জীবিত থাকাকালে সামছুর গাজী ঘরবাড়ি বেধে বসবাস করে ভোগ দখল করে আসছেন। ওই সম্পত্তি জবরদখল করার ষড়যন্ত্রকরাসহ সামছুর গাজীকে হুমকী-ধামকী দিয়ে আসছে। সামছুর গাজী জানান, তার বসতঘরের জমি প্রতিপক্ষ লতিফ গাজীরা কৌশলে জাল দলিল সৃষ্টি করেছে। গত ১০ জুলাই ভোর সাড়ে ৫ টার দিকে লতিফ গাজীরা সামছুর গাজীর ভাড়া দেওয়া ঘরের দরজায় তালাবদ্ধ করে। বাঁধা দিতে গেলে মারধর করতে উদ্যত হয়। ওই পরিবারের লোকজনদের ঘরের বাইরে যেতেও দিচ্ছেনা। মলত্যাগসহ চলাচলের পথ, দু’টি পুকুরসহ অন্যান্য বসতঘর ব্যবহারে কাটাতারসহ নেট দিয়ে ঘিরে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ফলে পরিবারের লোকজন অবরুদ্ধ হয়ে পড়েছে। রান্না, খাওয়া, টয়লেট ব্যবহার ও গোসল করাসহ সকল কাজে প্রতিবন্ধকতায় অসহায় পরিবারের সদস্যরা দিশেহারা এবং প্রতিপক্ষের হুংকার, পেশী শক্তির কাছে বাদীপক্ষ নিতান্ত অসহায় হয়ে পড়েছে। তিনি আরো জানান, স্থানীয় সরকারি দলের প্রভাবশালী জনপ্রতিনিধির প্রতক্ষ্য ও পরোক্ষ ইন্দনে আমাদের বাড়ী ঘরসহ ভিটাবাড়ী জবর দখল করা হয়েছে। আইনে আশ্রায় নিতে বাঁধা দিয়ে নজরবন্দি করে রেখেছে প্রতিপক্ষের লোকজন ও জনপ্রতিনিধির লোকজন। এব্যাপারে মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তড়িত আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনসহ সকলের সহযোগীতা কামনা করেছেন ভুক্তভোগী পরিবারটি।

আশাশুনিতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২-২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনভর আশাশুনি মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিযোগিতার সভাপতিত্ব করেন ও উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মু. রনি আলম নূর। জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় আশাশুনি উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত প্রতিযোগিদের অংশ গ্রহনে প্রতিযোগিতা পরিচালনা করেন, শিক্ষক বিধান চন্দ্র মন্ডল ও দেবব্রত বিশ্বাস দেবু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা হোসনে য়ারা বিউটি, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রকিব, উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জমান, সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাহ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, গৌরাঙ্গ গাইন, শাহাজাহান আলী, আবু সেলিম ও সোহাগ আলম, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা আক্তার, প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডল, আবু তাহের, আবুল কালাম প্রমুখ। সঙ্গীত, শিক্ষা ও ক্রীড়াসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।