যশোর সদর উপজেলায় বাস চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর শহরের লেবুতলা তেঁতুলতলা এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের ৫জন রয়েছেন। তাদের বাড়ি যশোরের বাঘারপাড়ার যাদবপুর গ্রাম ও সদর উপজেলার সুলতানপুর গ্রামে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

