ঢাকামঙ্গলবার , ২৭ জুন ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

লেডিস ক্লাবের পক্ষ থেকে ঝিনাইদহে অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ
জুন ২৭, ২০২৩ ১০:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঝিনাইদহে অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে লেডিস ক্লাবের পক্ষ থেকে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক সাদিয়া জেরিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক পত্নী শারমিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন লেডিস ক্লাবের সহ-সভাপতি পুলিশ সুপার পতœী জিনিয়া রহমান, সামন্তী পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমি, নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন। সেসময় শহরের বিভিন্ন এলাকার ২০০ অসহায় দুস্থ নারী ও পুরুষদের মাঝে সেমাই, চিনি, গুড়োদুধ, তেল, পোলাও চালসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। ঈদ সামগ্রী পেয়ে খুশি হতদরিদ্র মানুষগুলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।