ঢাকাশুক্রবার , ৯ জুন ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ইন্দুরকানীতে বিদ্যুৎ থেকে বাঁচাত গিয়ে শেষ রক্ষা হলো না লাইজুর; মৃত্যু ১, আহত ১

এস এম মনিরুজ্জামান :
জুন ৯, ২০২৩ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর জেলার ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইজু বেগম (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে তানিয়া নামে আরও এক নারী। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের চাড়াখালী গ্রামের (চৌরাস্তা সংলগ্ন) এ দুর্ঘটনা ঘটে। নিহত লাইজু ওই এলাকার বাদশা খানের মেয়ে। নিহতের পরিবার জানায়, সন্ধ্যায় লাইজু তার বাবার বাড়ির ঘরের লোহার দরজা আটকাতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হয়। তখন ভাইয়ের স্ত্রী তানিয়া বেগম দেখতে পেয়ে ছাড়াতে গিয়ে সেও বিদ্যুতায়িত হয়। পরে স্বজনেরা তাদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লাইজুকে মৃত্যু ঘোষণা করেন। তবে ওই দরজাটিতে বিদ্যুতের তার জরিয়ে ছিল বলেও জানান তারা। স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. ফাতেমা আক্তার রিমা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই লাইজু নামের এক নারীর মৃত্যু হয়। এছাড়াও তানিয়া নামের আরেক নারীকে প্রাথমিক চিকিৎসা শেষে পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, শুনেছি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইজু নামে এক নারীর মৃত্যু ঘটেছে। আরেক নারী আহত হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।