ঢাকাশুক্রবার , ১৯ মে ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ২০

খুলনা থেকে ইয়াসিন মোল্লা :
মে ১৯, ২০২৩ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

খুলনামহা নগরীতে পুলিশের সঙ্গে বিএনপির নেতা কর্মীদের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনা প্রেস ক্লাবের সামনে সমাবেশকে কেন্দ্র এ ঘটনা ঘটে। শুক্রবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়েছে। এ সময় বিএনপির ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। বিএনপির নেতারা জানান, সরকারের পদত্যাগ, মামলা ও গণগ্রেপ্তার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদসহ ১০ দাবিতে শুক্রবার খুলনা প্রেস ক্লাব চত্বরে সমাবেশ আহ্বান করে। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিকেল ৪টার দিকে সমাবেশের উদ্দেশে বিএনপির একটি খণ্ড মিছিল আসতে শুরু করে। এতে পুলিশ প্রথমে বাধা, বাগবিতণ্ডা ও লাঠিচার্জ শুরু করে। পরে উভয় পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বিএনপির নেতা মুজিবুর রহমান, যুবদল নেতা জাহিদুর রহমানসহ ২০ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে দলটির ১০ জন নেতাকর্মীকে আটক করে। খুলনা মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন অভিযোগ করেন, বিনা উসকানিতে পুলিশ সমাবেশ পণ্ড করতে গুলি, টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করেছে। অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন। তাদের বিভিন্ন ক্লিনিকে নেওয়া হচ্ছে। পরে নামসহ বিস্তারিত তথ্য জানানো হবে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সাউথ) মো. তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, বিএনপি অনুমতি ছাড়া খুলনা প্রেস ক্লাবে কর্মসূচি পালন করে। তারা প্রেস ক্লাবের বাইরের রাস্তায় বসে পড়ে। পুলিশ তাদের সরে যেতে বললে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও বাবার বুলেট নিক্ষেপ করে। এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহন হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।