ঢাকাবৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ শুক্রবার

ডেস্ক রিপোর্ট :
এপ্রিল ২০, ২০২৩ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। খবর আরব নিউজের। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার তামিরে শাওয়াল মাসের চাঁদ দেখতে পেয়েছে। বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদযাপিত হয়ে থাকে। আগামীকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। যদি কালই শাওয়ালের চাঁদ দেখা যায় তাহলে শনিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। আর তা না হলে ৩০ রোজা শেষে রোববার ঈদ উদযাপন করবেন বাংলাদেশের মানুষ। বাংলাদেশে আকাশে কোথাও চাঁদ দেখা গেলে ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে ফোনে অথবা ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।