সামাজিক কোন্দলের জেরে ঝিনাইদহের হরিনাকুন্ডুতে রবিউল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। শুক্রবার বিকাল ৫ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের গেটে এ ঘটনা ঘটেছে।হামলায় আহত রবিউল ইসলাম হলেন হরিনাকুন্ডু পৌরসভার জোড়াপুকুরিয়া গ্রামের মিনহাজ উদ্দীনের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, রবিউল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদে আছরের নামাজ পড়ে মসজিদের গেট দিয়ে বের হওয়ার সাথে সাথেই একই গ্রামের পলাশ মিয়াসহ আজ্ঞাতনামা আরো ৩-৪ জন যুবক রবিউল ইসলামের উপর ধারালো অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়েন। এ সময় তাদের হাতে থাকা ধারালো দা দিয়ে রবিউলের পিঠে ও মাথায় উপর্যুপরি কুপিয়ে জখম করে। এতে তার মাথা ও পিঠের বিভিন্ন স্থানে মারাত্মভাবে জখম হয়। এ সময় তার সময় চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে পলাশসহ অজ্ঞাতনামা লোকজন ঘটনাস্থলে একটি ধারালো দা ফেলে রেখে পালিয়ে যান। পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।পরে তারঅবস্হা সংকটাপন্ন হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয় বলে হাসপাতাল সূত্রে জানা যায়।এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে জোড়া পুকুরিয়া গ্রামের বিবাদমান দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।এ বিষয়ে স্থানীয় গণমাধ্যম কর্মি মাহাফুজুর রহমান উদয় হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ ( ভারপ্রাপ্ত) আক্তারুজ্জামান লিটনের জানান, পূর্ব শুত্রুতার কারণে এই ঘটনা ঘটেছে,আহত রবিউল ইসলাম ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আছে।হরিণাকুন্ডু থানা পুলিশ ঘটনার সাথে যুক্ত আসামীদের ধরার জন্য অভিযান চালাচ্ছে।এছাড়া রবিউল ইসলামের গ্রামে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

