ঢাকাসোমবার , ২৭ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ইজিবাইক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের হাত বিছিন্ন

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ
মার্চ ২৭, ২০২৩ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মুন্না নামের এক যুবকের শরীর থেকে ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (২৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মহেশপুর উপজেলার বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সড়কে এ দূর্ঘনার ঘটনাটি ঘটেছে।মহেশপুর ফায়ার সার্ভিস সুত্রে জানাগেছে ,উপজেলার নিমতলা গ্রামের আরিফুল ইসলামের ছেলে মুন্না(২১) নিজ মোটরসাইকেল যোগে নানি বাড়ি থেকে বাড়ি ফেরার পথে বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে তার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।তারা খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পরে তারঅবস্থার অবনতি ঘটলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে।এ খবর পাওয়া পর্যন্ত ইজিবাইক চালক পলাতক আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।