ঠাকুরগাঁওয়ে পবিত্র রমজান উপলক্ষে আব্রুয়ান ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার গিলাবাড়ি ও পৌর শহরের নিশ্চিন্তপুরে এ বিতরণ অনুষ্ঠিত হয়। ঢাকার আব্রুয়ান ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রেরিত রমজান সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন নাসিমুল ইসলাম, আসাদুজ্জামান বাবু, আবু হাসনাত মুন্না, রাফি। এ সময় উভয় স্থানে মোট ১০৫ জন পরিবারের মাঝে রমজান সামগ্রী বিতরণ করা হয়। সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ১ কেজি খেজুর, ১ কেজি চিড়া ও ১ লিটার সয়াবিন তেল। এছাড়া ৩টি মসজিদে ৩০ কেজি খেজুর বিতরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

