ঢাকামঙ্গলবার , ২১ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও সি. এম. আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ

Link Copied!

ঠাকুরগাঁও সি.এম. আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।২১ মার্চ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় বিদ্যালয়ের প্রাঙ্গনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মারজি আক্তার।স্বাগত বক্তব্য রাখেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব দীপেন্দ্রনাথ ঝাঁ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঠাকুরগাঁও জেলা শাখার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মোজাম্মেল হক,চৌধুরী সাজ্জাদ হায়দার মুন,চৌধুরী মাসুদুর রহমান ও রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ নজরুল ইসলাম, সঞ্চালনায় অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম দুলাল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ খলিলুর রহমান । তিনি মিলাতের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বিশেষ আলোচনা করেন।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা হামদ,নাত ও কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ।অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেষে আলহাজ্ব মাওলানা মোঃ খলিলুর রহমান মোনাজাত পরিচালনা করেন ও বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, ম্যানেজিং কমিটি সহ প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি ও কল্যাণ কামনা করা হয় এবং প্রতিষ্ঠাতা, জমি দাতা ও শিক্ষক, কর্মচারী যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। মোনাজাত শেষে তবারক বিতরণের মধ্য দিয়ে মিলাদ অনুষ্ঠানের সমাপ্তি হয়।মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্য,অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।