ঢাকাশুক্রবার , ১০ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

Link Copied!

“স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়” এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ( ১০ মার্চ ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় র‌্যালী, ভূমিকম্প ও অগ্নিকান্ডের মহড়া এবং আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। উপজেলা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সোহাগ চন্দ্র সাহা।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ রোকেয়া বেগম, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের কেয়ারটেকার আবু তাহের আনসারী প্রমূখ। এছাড়াও সাংবাদিক, ফায়ার সার্ভিস সদস্য, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।