ঢাকাবুধবার , ৮ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

নারী দিবসে বাগেরহাটের ৫ বিশিষ্ট নারী পেলো বাগফা “সফল নারী” সম্মাননা

বাগেরহাট প্রতিনিধি :
মার্চ ৮, ২০২৩ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বাগেরহাটের ৫ জন সফল নারীকে সম্মাননা দিয়েছে বাগেরহাট ফাউন্ডেশন। বুধবার (৮ মার্চ) সকালে শহরের এ সি লাহা মিলনায়তনে বাগেরহাট ফাউন্ডেশনের অন্যতম সহ-সভাপতি ফরিদা আক্তার বানু লুচির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
সম্মাননাপ্রাপ্ত সফল নারীরা হলেন মেরিনা খানম মেরী (ক্রীড়া), জ্যোৎস্না দেবনাথ (সাংস্কৃতিক কর্মী), সুমা মÐল (উদ্যোক্তা), নাজনীন তৌহিদ (লেখক) ও সাবেরা সুলতানা ( সমাজকর্মী)। সম্মাননা প্রাপ্তদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাগেরহাট ফাউন্ডেশনের নির্বাহী কমিটির নারী সদস্য যথাক্রমে রিজিয়া পারভীন, তানিয়া খাতুন, আসমা আজাদ, সাদিয়া আফরোজ ও আকলিমা হেনা। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ-আল-আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।
সম্মাননাপ্রাপ্ত নারীরা ছাড়াও মঞ্চে আরও উপস্থিত ছিলেন মহিলা পরিষদ বাগেরহাট এর সভাপতি এ্যাডভোকেট সীতারাণী দেবনাথ, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাডভোকেট শরীফা খানম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহেলা পারভীন । অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মাননা প্রাপ্তদের হাতে বাগেরহাট ফাউন্ডেশনের শুভেচ্ছা স্মারক হিসেবে উত্তরীয়, ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন। পরে প্রধান অতিথি ২১ ফেব্রæয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাগফা আয়োজিত স্কুল পর্যায়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ও সকল অংশগ্রহণকারীর মাঝে উপহার ও সনদ বিতরন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।