ঢাকারবিবার , ৫ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনকে বাঁচাতে হলে বন্যপ্রাণীদেরও বাঁচতে দিতে হবে

বাগেরহাট প্রতিনিধি :
মার্চ ৫, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

সুন্দরবনে বিশ্ব বন্যপ্রাণী দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, ‘সুন্দরবন শুধু মানুষের জীবন জীবিকার উৎস নয়, ঘূর্ণিঝড় জলোচ্ছ¡সসহ প্রাকৃতিক দূর্যোগের সময় সুন্দরবন বুক আগলে নিজে লন্ডভন্ড হয়ে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোকে থেকে রক্ষা করে। জলবায়ু পরিবর্তনসহ মানব সৃষ্টি প্রতিবন্ধকতার কারণে আজ সুন্দরবনের বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। ধ্বংস হচ্ছে বন্যপ্রাণীর আবাসস্থল। এসব কারনে ইতিমধ্যেই সুন্দরবন হতে দুই প্রজাতির গন্ডার, দুই প্রজাতির হরিণ, মিঠাপানি প্রজাতির কুমির ও বন্য প্রজাতির মহিষ বিলুপ্ত হয়ে গেছে। সুন্দরবনের রাজা রয়ের বেঙ্গল টাইগার, ইরাবতী ডলফিন, বাটাগুর বাচকা কচ্ছপও অস্তিত্ব সংকটে পড়েছে। সুন্দরবনকে বাঁচাতে হলে সুন্দরবনের বন্যপ্রাণীদের বাঁচতে দিতে হবে।রবিবার সকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে অফিসে বিশ্ব বন্যপ্রাণী দিবসে ‘সকলের অংশ গ্রহণ, বন্যপ্রাণী হবে সংরক্ষণ’ এই প্রতিপাদ্যে নিয়ে বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের আলোচনা সভায় বক্তারা আরো বলেন, বিশ^ ঐতিহ্য এলাকা (ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড) সুন্দরবনের সুন্দরী-পশুরসহ ৩৩৪ প্রজাতির গাছ, ১৬৫ প্রজাতির শৈবাল, ১৩ প্রজাতির অর্কিড, ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণী বাঁচিয়ে রাখতে হলে ধ্বংস করা করা যাবেনা এই ম্যানগ্রোভ বনকে। সুন্দরবনসহ দেশের সব সংরক্ষিত বনের জীববৈচিত্র্য রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ ষ্টেশন কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপাই রেঞ্জ সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শহিদুল ইসলাম হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট সদর সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান, চাঁদপাই সিএমসি সভাপতি শেখ শফিকুল ইসলাম রাসেল, কোষাধ্যক্ষ মো. আল আমীন মোছাল্লীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।বিগত ২০১৩ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের ৬৮তম সাধারণ অধিবেশনে মার্চ মাসের প্রথম রবিবারকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতি বছর দিবসটি পালিত হয়ে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।